Saturday, May 16, 2026

‘হিজাব না পরলে পদক পাবেন না’ ইরানের টুর্নামেন্টে বলা হল পদক জয়ী দুই ভারতীয় শাটলারকে

Date:

Share post:

ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে বিতর্ক। হিজাব না পরলে পদক পাবেন না। ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে পদক জয়ী দুই ভারতীয় শাটলার এমনটাই জানায় ওই টুর্নামেন্টের কতৃপক্ষ। সম্প্রতি ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে পদক জয় করেছেন তানিয়া হেমান্থ এবং তাসনিম মীর। তাদেরকেই বলা হয় হিজাব না পরলে পদক পাবেন না। আর তাই বাধ্য হয়ে হিজাব পরে পদক নেন তানিয়ারা। তাঁদের ছবি প্রকাশ হতেই শুরু হয় বিতর্ক।

এই নিয়ে তাসনিম মীর-এর বাবা ইরফান আলি বলেন,”সাধারণত হিজাব পরে না তাসনিম। কিন্তু ইরানের প্রথা মেনে পদক প্রদানের অনুষ্ঠানে হিজাব পরেছিল। কিন্তু সেই সঙ্গে নিজের দেশের পরিচয় ভুলে যায়নি। সাফ দাবি করেছিল, সম্মান দিতে হবে ভারতের জাতীয় সংগীতকেও। পদক নিতে পোডিয়ামের দিকে এগোচ্ছিল তাসনিম। সেই সময়ে ভারতের জাতীয় সংগীত বাজানো শুরু হয়। কিন্তু টুর্নামেন্টের আধিকারিকরা সকলে বসেছিলেন। তখনই পদক না নিয়ে দাঁড়িয়ে পড়ে তাসনিম। সকলকে বলে, ভারতের জাতীয় সংগীতের সময়ে সকলকে দাঁড়াতে হবে। কারণ আপনাদের কথা মেনে ইরানের সংস্কৃতি পালন করা হচ্ছে। আপনাদেরও উচিত ভারতকে সম্মান করা।”

ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন ১২ জন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ওঠেন দুই ভারতীয়- তানিয়া হেমান্থ ও তাসনিম মীর। পদকও জয় করেন তারা। ইরান থেকে এখনও দেশে ফেরেননি ভারতীয় শাটলাররা।

আরও পড়ুন:ফোন হারিয়ে গিয়েছে বিরাটের, কেউ দেখেছে কি না জিজ্ঞেস করেছেন কোহলি, ভাইরাল টুইট

 

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...