Saturday, April 4, 2026

মঙ্গল-সন্ধ্যায় বইমেলায় গানে-গানে মুখরিত ‘জাগোবাংলা’ প্যাভেলিয়ন

Date:

Share post:

মঙ্গল সন্ধ্যায় গানে গানে মুখরিত হয়ে উঠল বইমেলার ‘জাগোবাংলা’র প্যাভেলিয়ন। রবীন্দ্র সংগীত থেকে আধুনিক বাংলা গান- একের পর এক নিবেদনে অনুষ্ঠান মাতিয়ে তোলেন অভিজিৎ ঘোষ (Abhijit Ghosh)। বিশিষ্ট সাংবাদিক, ‘এখন বিশ্ববাংলা সংবাদে’র সম্পাদক শুধু নন, তিনি সুগায়কও। অভিজিৎ অনুষ্ঠান শুরু করেন রবীন্দ্রনাথের গান ‘সখী ভাবনা কাহারে বলে’। তারপর শোনান স্বর্ণযুগের এবং নয়ের দশকের জনপ্রিয় কয়েকটি গান। তাঁর গান শুনে ভিড় জমে যায়। মুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। অনুষ্ঠান শেষের পরেও অনুরোধ আসতে শুরু করে।

এরপরেই মঞ্চে ওঠেন তথাগত। তিনিও জমিয়ে দেন আসর। বাকি ছিল চমকের। দুই গায়কের সঙ্গে গলা মেলান কুণাল ঘোষ (Kunal Ghosh)। দর্শকরা তখন উচ্ছ্বসিত। উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত-সহ বিশিষ্টরা।

অনুষ্ঠানে অতিথিরা প্রকাশ করেন ডঃ সমীর শীলের কথায় অমিত কালির নিজস্ব সুরে গাওয়া ‘বন্ধু কেমন আছিস বল’ গানটি। বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বইপ্রেমীরা। স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলো ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। বহু মানুষ সংগ্রহ করেন। তুরস্ক ও সিরিয়াল ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জাগোবাংলা’র প্যাভেলিয়নে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সপ্তাহের শুরুর দিকে কাজের দিন। তা সত্ত্বেও মঙ্গলবার দে’জ পাবলিশিং হাউস, পত্রভারতী, আনন্দ পাবলিশার্স, সংবাদ প্রতিদিন, দীপ প্রকাশন, মিত্র ও ঘোষ, করুণা প্রভৃতি বড় স্টলগুলোর পাশাপাশি ছোট স্টলগুলিতেও ভিড় ছিল যথেষ্ট। গমগম করছিল লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন। আড্ডায় মেতে ওঠেন লেখক-সম্পাদকরা। ফুডকোর্টেও ভিড় ছিল ভালোই। নানা রকমের খাবারের স্বাদ নেন বইপ্রেমীরা।

লাতিন আমেরিকা স্টল, দ্য এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের স্টলে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। ভরত কল, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী প্রমুখ ঘুরে দেখেন মেলা। অনেকেই মেটান সেলফি আবদার।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়কে দেখা গেল খোশমেজাজে। জানালেন, প্রতিদিন জনসমাগম হচ্ছে দারুণ। এর পিছনে মেট্রোর ভূমিকা বিরাট। শিয়ালদহ থেকে সহজেই আসতে পারছেন বইপ্রেমীরা। আগামী বছর হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু হলে আশাকরি জনসমাগম আরও বাড়বে। মেলায় ঘুরতে দেখা গেল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে-কেও। তিনি বলেন, যত দিন যাবে, মেলায় তত ভিড় বাড়বে।

আরও পড়ুন- রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগ, বৈঠক মুখ্যসচিবের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...