Saturday, June 20, 2026

রেললাইনে ফাটল! অল্পের জন্য প্রাণ বাঁচল বহু যাত্রীর

Date:

Share post:

রেললাইনে বড় ফাটল!সেইসময়েই লাইন দিয়ে যাওয়ার কথা হাওড়া-অমৃতসরগামী পাঞ্জাব মেলের। কিন্তু তার আগে স্থানীয় এক যুবক ও রেলকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বহু মানুষের।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জামাইয়া শহরের কাছে।

আরও পড়ুন:আদানি ইস্যুতে সরগরম দিল্লি! এসবিআই সদর দফতরে পুলিশি বাধার মুখে তৃণমূল সাংসদরা

স্থানীয় সূত্রে খবর, গাজীপুরের জামানিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে রেললাইনে একটি ফাটল লক্ষ করেন নাসিম নামে এক জন স্থানীয় যুবক। লাইনে ফাটল লক্ষ করে তিনি বুঝতে পারেন, যে ট্রেন এই লাইন দিয়ে যাবে তা বড় দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছে। এর পরই ওই প্রত্যক্ষদর্শী স্থানীয় রেল গ্যাংম্যানকে পুরো বিষয়টি জানান। যুবকের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছন রেলের ওই কর্মী। তখন বিহারের বক্সার ছেড়ে জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে উচ্চগতিতে ছুটে আসছে পাঞ্জাব মেল।
বিপদ বুঝে একটি লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন দুজন।পাশাপাশি, নাসিম এবং রেলের গ্যাংম্যান হাত নেড়ে চিৎকার করতেও শুরু করেছেন।এরপরই ট্রেন থামান চালক।খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। ফাটল সারানোর পর ফের ট্রেন অমৃতসরের উদ্দেশে রওনা দেয়।
তবে, উপস্থিত বুদ্ধির জন্য রেলের তরফে বাহবা জানানো হয়েছে নাসিম এবং ওই রেলকর্মীকে।তাঁদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে রেল।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...