Wednesday, May 20, 2026

Entertainment- আমি বিপ্লব: বই প্রকাশে ফাঁ*স অভিনেতার ব্যক্তিজীবন

Date:

Share post:

অভিনেতা হিসেবে তিনি বাংলা সিনে দুনিয়ায় কাছে ভীষণ পরিচিত ‘খলনায়ক’। কিন্তু বাস্তব জীবনেও কি তাই? এবার পর্দায় নেগেটিভ চরিত্রে দেখা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)বাস্তব জীবন উঠে এল বই- এর পাতায়। প্রকাশিত হল ‘আমি বিপ্লব’ (Aami Biplab),বইটি লিখেছেন সাহিত্যিক ও সাংবাদিক সুমন গুপ্ত (Suman Gupta)। বুধবার কলকাতার প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে দীপ প্রকাশন (Deep Prakashan)।

বিনোদনের পর্দায় যাঁরা আইকনিক ‘ভিলেন’ হয়ে ওঠেন বাস্তব জীবনে তাঁরা একদমই বিপরীত চরিত্রের হয় বলে দেখা গেছে। বলিউড থেকে টলিউড, এই ছবিটা প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এক। এবার অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবনী প্রকাশ অনুষ্ঠানে যেন সেই কথাই তুলে ধরলেন অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়(Subhasish Mukherjee)। তিনি এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে বলেন, বাড়িতে নিজের স্ত্রীয়ের কাছে একদম শান্ত থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়। অথচ সিনেমায় তাঁর রাশভারী দাপট চোখে পড়ে টলি জগতের বাকি তারকাদেরও। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির ‘বুম্বা দা’ বলেন , বিপ্লব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি সবার আগে মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান। এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) দু- একটি ঘটনার কথাও উল্লেখ করেন। দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘আমি বিপ্লব’,বইটির দাম ৪৫০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সন্দীপ রায় (Sandip Ray)ও দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডলও (Deeptangshu Mondal)।

বই মানুষকে অনেক বেশি করে জানার ব্যাপারে আগ্রহী করে তোলে। শুধু অভিনেতা হিসেবেই নয় পাঠকদের কাছে একদম ছাপোষা বাঙালি হিসেবেই এই বইতে ধরা দিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, বলে জানান পরিচালক সন্দীপ রায়। বিপ্লব চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে নিজের সিনে ক্যারিয়ারের পাশাপাশি ফেলে আসা জীবনের নস্টালজিয়ায় ফিরে যান। অনুষ্ঠানে কেক কেটে একে অন্যের মিষ্টি মুখ করানো হয়।

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...