Wednesday, May 20, 2026

জেলা সফরে এবার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, একনজরে সফরসূচি

Date:

Share post:

নজরে পঞ্চায়েত নির্বাচন। একের পর এক জেলাসফর তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম, মালদহ, বর্ধমানের পরে এবার তাঁর গন্তব্য জঙ্গলমহল। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

একনজরে মুখ্যমন্ত্রী সফরসূচি-
• ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন।
• ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা।
• দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও জনসভা।
• রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা।
• বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে এবং অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছন ‘দিদির দূত’রা। এর পাশাপাশি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের জেলায় নিজেই পৌঁছতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...