Thursday, May 14, 2026

High Court: সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা! ঝালদা পুরসভার দায়িত্বে শীলাই

Date:

Share post:

ফের কংগ্রেসের হাতেই গেল ঝালদা পুরসভা (Jhalda Municipality)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division Bench) সাফ জানিয়ে দিল চেয়ারম্যান (Chairman) পদে ফের বহাল করতে হবে শীলা চট্টোপাধ্যায়কেই (Shila Chatterjee)। পাশাপাশি হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ (Single Bench) রায় না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান (Chairman) পদেই থাকবেন শীলা। উল্লেখ্য, ঝালদা পুরসভা বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পুরুলিয়ার ১২ ওয়ার্ডের এই পুরসভা নিয়ে আইনি জট অব্যাহত। বৃহস্পতিবার ফের ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে নির্দল কাউন্সলির শীলা চট্টোপাধ্যায়কে বহাল করেছে কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে ঝালদার পুরবোর্ড মামলার শুনানি ছিল। এদিন চেয়ারম্যান সুদীপ কর্মকারের (Sudip Karmakar) অপসারণে সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজে মহকুমাশাসকের নির্দেশিকার উপরও বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। শুধু তাই নয়, এদিন মূল মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য এর আগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। তারপরই রাজ্যের তরফে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে সুদীপ কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে শীলার অপসারণ বেআইনি দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এরপরই গত ২০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। একইসঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ বহাল রাখা হয়। আদালত সাফ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকেই (Purnima Kandu) পুরসভা চালাতে হবে। এরপরই পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...