Saturday, May 9, 2026

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান ভারতের, অর্ধশতরান রোহিতের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে ১৭৭ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান ভারতের। অর্ধশতরানে অপরাজিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ১৭৭ রানে শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস। প্রথমে ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শুরুতেই শামি-সিরাজ জুটির জোড়া ধাক্কায় সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার। মাত্র এক রান করে শামির বলে আউট হন ডেভিড ওয়ার্নার। এক রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন উসমান খোয়াজা। এরপর স্টিভ স্মিথ এবং লাবুশানে অস্ট্রেলিয়াকে কিছুটা খেলায় ফেরালেও জাদেজে-অশ্বিনের ঘুর্ণিঝড়ে রীতিমত উড়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯ রান করেন লাবুসন। স্টিভ স্মিথ করেন ৩৭ রান। হ্যান্ডসকম্ব করেন ৩১ রান। অ্যালেক্স ক্যারে করেন ৩৬ রান। এদিন ভারতের হয়ে একাই পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ২২ ওভার বল করে ৪৭ রানের বিনিময় তিনি তুলে নেন লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব এবং টড মার্ফিকে। অন্যদিকে ১৫.৫ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারতীয় দল। ৫৬ রানে অপরাজিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০ রানে আউট কে এল রাহুল। রোহিতের সঙ্গে ক্রিজে আছেন অশ্বিন। অজিদের হয়ে এক উইকেট নেন টুড মুরফি।

আরও পড়ুন:নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ড্র, হতাশ স্টিফেন

 

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...