Wednesday, March 4, 2026

আদানি মামলা শুনতে রাজি সুপ্রিমকোর্ট, শুক্রবার শুনানি

Date:

Share post:

আদানি কাণ্ডে সংসদে শাসকদলের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই আবহেই শীর্ষ আদালতে দায়ের হয়েছে দুটি মামলা। অভিযোগ তোলা হয়েছে হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) শুধু আদানিদের নয়, গোটা দেশের ক্ষতি করেছে। এর বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া উচিত। এই দাবিতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী এম এল শর্মা (ML Sharma) এবং বিশাল তিওয়ারি। শুক্রবার সেই মামলার শুনানিতে রাজি হল সুপ্রিমকোর্ট(Supreme Court)।

মামলাকারী আইনজীবীর দাবি, আদানি ইস্যুতে অবিলম্বে তদন্ত শুরু করা হোক। একটি বিশেষ কমিটি গঠন করা হোক, যারা হিন্ডেনবার্গ সংস্থার (Hindenburg Group) অভিযোগগুলি খতিয়ে দেখবে। ৫০০ কোটি টাকার যে ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিকে, সেগুলিও খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন মামলাকারী। তাঁর বক্তব্য, “অসংখ্য সাধারণ মানুষ যারা তাদের জীবনের সমস্ত পুঁজি এই ধরণের স্টক মার্কেটগুলিতে লাগিয়েছেন, তাঁদের কাছে এটা বড় ধাক্কা। এত টাকা সম্পূর্ণ জলে চলে গিয়েছে তাঁদের।” শুক্রবার দুটি মামলারই শুনানিতে রাজি হন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখ শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে নিউ ইয়র্কের সংস্থা হিন্ডেনবার্গ। লগ্নি সংক্রান্ত গবেষণা সংস্থার রিসার্চ রিপোর্টে দাবি করা হয়েছে, কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী (Adani Group)। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে মরিশাস, আরব আমিরশাহির মতো কিছু দেশে আদানি পরিবারের মালিকানাধীন কিছু ভুয়ো সংস্থার উল্লেখ করা হয়েছে। সংস্থার দাবি, এ সংক্রান্ত তথ্য মিলেছে আদানি গোষ্ঠীরই প্রাক্তন কয়েকজন উচ্চপদস্থ কর্তা।

spot_img

Related articles

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...