Sunday, May 24, 2026

বেনজির! মাধ্যমিকের তুলনায় রেকর্ড পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে

Date:

Share post:

চলতি বছরে মাধ্যমিকের (Madhyamik) তুলনায় বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে (Higher Secondary)। ২০২৩ সালে মাধ্যমিকের থেকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। জানা গিয়েছে, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লাখ পরীক্ষার্থী। যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লাখ। তবে এমন ছবি বিগত বছরগুলিতে চোখে পড়েনি। এমন নজির এই প্রথম।

হিসাব অনুযায়ী, চলতি বছরে মাধ্যমিকের চেয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় দেড় লক্ষ বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তবে চলতি বছরই প্রথম উলটপুরাণ হতে চলেছে। যার কারণ হিসাবে কোভিডের (Covid) জেরে ছাত্রছাত্রীদের ১০০ শতাংশ পাশের বিষয়টিতেই জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। আর সেকারণেই এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি বলেই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাতে আর মাত্র এক মাসের সামান্য বেশি সময় বাকি রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আগামী ১ মার্চ থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট দেওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন মাধ্যমিক পরীক্ষার সূচী বদল হওয়ায় গত ২৭ জানুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায় আগামী ৬ মার্চ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card) এবং একাদশ শ্রেণীর ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর সেই ক্যাম্পেই স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট দেওয়া হবে।

 

 

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...