Monday, May 18, 2026

Uttarpradesh : মেয়ের ব্যাগে প্রেগ*নেন্সি কিট, অ্যা*সিড দিয়ে পু*ড়িয়ে মা*রার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে!

Date:

Share post:

ফের চরম অশিক্ষার (illiteracy) পরিচয় মিলল যোগী (Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মুখে যত ‘বেটি বাঁচাও’ বুলি আওরে যান না কেন, তার সরকার (BJP Government) যে রাজ্যে শাসন চালাচ্ছে সেখানেই সবথেকে বেশি নারী হেনস্থার ঘটনা ঘটার প্রমাণ, ফের মিলল। প্রেগনেন্সি টেস্ট (Pregnancy test) করার উপকরণ খুঁজে পেয়ে নৃশং**সভাবে তাঁকে হ*ত্যা করার অভি*যোগ উঠল মা বাবার বিরুদ্ধে।

অনার কি**লিংয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। মেয়ের ব্যাগে প্রেগনেন্সি কিট দেখে মা বাবা এতটাই রেগে যান যে শেষ পর্যন্ত শ্বাসরোধ করে মেয়েকে খু*ন করেন তাঁরা। গল্প এখানেই শেষ নয়, রাগের বসে খু*ন করলেও ঠান্ডা মাথায় খু*নের চিহ্ন লোপাট করতে অ্যাসিড দিয়ে পু**ড়িয়ে দেওয়া হয় মেয়ের মৃ*তদেহ। এই নৃ*শংস কান্ড ঘটাতে তাঁরা একাধিক আত্মীয়র সাহায্য নিয়েছেন বলেও খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলমাবাদ গ্রামের বাসিন্দা তেন শাহ মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। গত ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর মেয়ে নিখোঁজ বলে তিনি জানান পুলিশকে। এটা তদন্তে নেমে গ্রামের বাইরের একটি খাল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। এরপর তদন্ত করতে গিয়ে সন্দেহ হওয়ায় মৃতার মা-বাবাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জেরায় মৃতার বাবার স্বীকার করেন মেয়েকে খু*নের কথা। এই গোটা চক্রান্তে জড়িত ছিলেন মৃতার দুই কাকা গুলাব এবং রমেশ। সন্দেহের বশে মেয়েকে খু*ন করার মতো নৃ**শংসতার এই ঘটনা আরও একবার উত্তরপ্রদেশের অশিক্ষার ছবিটা স্পষ্ট করে দিল।

 

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...