Tuesday, June 9, 2026

আজ টেটের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন

Date:

Share post:

জল্পনা আগেই ছিল।তাকে সত্যি করে আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে ২০২২ সালের টেটের ফল। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করার কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের। ওই সাংবাদিক বৈঠকেই প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন:Primary TET: শুক্রবারই প্রাথমিকে টেট পরীক্ষার ফল ঘোষণার সম্ভাবনা !

টেটে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য, এমন পরিস্থিতিতে কোনও বিতর্ক ছাড়া পরীক্ষা নেওয়া পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে ২০২২-এর টেটের পরীক্ষা নিয়েছে পর্ষদ। বৃহস্পতিবার টেটের চূড়ান্ত উত্তরপত্র (আনসার কি) প্রকাশ করেছে পর্ষদ। তারপর আজ ফল প্রকাশ।গত বছরের ১১ ডিসেম্বর টেটের আয়োজন করা হয়। পরীক্ষা দেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। আজ দুপুর ১টা নাগাদ ফল প্রকাশ করা হবে।পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবারই পর্ষদের তরফে চূড়ান্ত ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। তখনই ইঙ্গিত মিলেছিল খুব দ্রুতই ফল বের করতে চায় পর্ষদ। ২৪ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করার কথা ঘোষণা করা হল।
পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্নপত্র এবং উত্তরপত্রে চারটি ছাপার ভুল ছিল। সেজন্য ওই চারটি প্রশ্ন যাঁরা যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...