Tuesday, June 9, 2026

জামশেদপুরের বিরুদ্ধে এক পয়েন্ট, হতাশ বাগান কোচ

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএল-এর ম‍্যাচে জামশেদপুর এফসির কাছে আটকে যায় এটিকে মোহনবাগান। একাধিকবার সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি বাগান ব্রিগেড। যার ফলে গুরুত্বপূর্ণ ম‍্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল জুয়ান ফেরান্দোর দলকে। আর এতেই হতাশ বাগান কোচ। ম‍্যাচ শেষে দলের চোট আঘাতকেই ব‍্যর্থতার কারণ হিসাবে তুলে ধরলেন তিনি।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন,”হুগো বৌমোসের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে খেলানোর অনেক চেষ্টা করা হয়েছিল। ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ওর পক্ষে খেলা মোটেই সোজা ছিল না। কার্লেরও কুঁচকিতে চোট লেগেছে। এসব ফুটবলের অঙ্গ। এগুলো আটকানো আমাদের হাতে নয়। আমরা খুবই হতাশ। দলের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। মানসিক ভাবেও দলের অনেকে ভেঙে পড়েছে।”

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন‍্য ড্র। লিগ টেবিলে যারা অনেক নিচে। এই ম‍্যাচে আটকে যাওয়া নিয়ে বাগান কোচ বলেন,” গায়েগো, দিমিত্রি, কিয়ান— আজ কেউই গোল করতে পারেনি। তাই জেতাও সম্ভব ছিল না। এর একটাই সমাধান, আমাদের আরও পরিশ্রম করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। আমাদের হাতে তিন দিন সময় আছে। কঠিন সময়ে পরিশ্রম করে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমি সব সময়ই সুযোগ তৈরির কথা বলি। আজ আমরা কম সুযোগ পাইনি। গায়েগো, ব্রেন্ডানরা যে সুযোগ হাতছাড়া করেছে, কিছু বলার নেই।”

ম‍্যাচে তিন পয়েন্ট না এলেও, ছেলেদের প্রশংসা শোনা গেল জুয়ানের গলায়। বাগান ফুটবলারদের প্রশংসা করে বাগান কোচ বলেন,” আমাদের দলের ছেলেরা যথেষ্ট ভাল। এরকম কঠিন সময়ে ওরা আগেও ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া সহজ হবে না। এটা ফুটবলেরই অঙ্গ। সবাই দলের পাশে দাঁড়ালে নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামতে পারবে আমাদের ফুটবলাররা।”

আরও পড়ুন:সৌদিতে রোনাল্ডো ঝড়, ৫০০ গোলের মাইলফলক স্পর্শ সিআরসেভেনের

 

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...