Tuesday, June 9, 2026

সৌদিতে রোনাল্ডো ঝড়, ৫০০ গোলের মাইলফলক স্পর্শ সিআরসেভেনের

Date:

Share post:

সৌদিতে রোনাল্ডো ঝড়। বৃহস্পতিবার রাতে আল ওয়াহেদার বিরুদ্ধে একাই চার গোল সিআরসেভেনের। তাঁর গোলেই আল ওয়াহেদার  বিরুদ্ধে ৪-০ গোলে জেতে আল নাসের। আর রোনাল্ডোর এই গোলের ফলে ক্লাব ফুটবলে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এখনও পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এখনও পযর্ন্ত রোনাল্ডো স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই স্পেল মিলিয়ে ১০৩ গোল, রিয়েল মাদ্রিদের হয়ে ৩১১, জুভেন্তাসের জার্সি হয়ে ৮১ গোলের এবং নতুন ক্লাব আল নাসের হয়ে এখনও পযর্ন্ত পাঁচ গোল করেছেন। যার সুবাদে সিআরসেভেন এখনও পর্যন্ত ক্লাব ফুটবলে ৫০০-র বেশি গোল করে ফেলেছেন।

বৃহস্পতিবার আল ওয়াহেদার বিরুদ্ধে বিরতির আগেই জোড়া গোল করেন রোনাল্ডো। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে আল নাসের। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। এরপর চতুর্থ গোল আসে ৬১ মিনিটে।

এই জয় এবং নিজের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন,” চারটে গোল করে দারুণ লাগছে। ৫০০টা গোল হয়ে গেল লিগের ম্যাচে। সেই সঙ্গে দলের জয়।”

 

View this post on Instagram

 

Shared post on

Murphy Brown (Official Site) Unternehmen in Oberalm on CBS All Access

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...