Tuesday, June 9, 2026

গুগল, টুইটারের পর এবার কর্মী ছাঁটায়ের পথে ইয়াহু

Date:

Share post:

টুইটার থেকে গুগল, মেটা থেকে উইপ্রো– একের পর এক সংস্থা গত কয়েক মাস ধরে হাঁটছে গণছাঁটাইয়ের পথে।এবার একই পথে হাঁটতে চলেছে ইয়াহুও। বিশ্বজুড়ে বাড়তে থাকা গণছাঁটাইয়ের আবহে তারা জানিয়ে দিল, ২০ শতাংশেরও বেশি কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোম্পানির কর্তারা। এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:Bisakh Mondal: গুগল,অ্যামাজন নয়, ফেসবুককেই বাছলেন যাদবপুরের পড়ুয়া !

এভাবে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় বড় বড় ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিপাকে পড়েছেন আইটি কর্মীরা। তথ্য বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বেশি হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে অর্থনীতিকরা প্রমাদ গুণছেন। আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি যাচ্ছে। কাল সেই সংক্রমণ ঘটবে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও।

জানেন কী কেন মোটা মুনাফা করা প্রযুক্তি সংস্থাগুলি পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জন্য হাত ধুয়ে নেমে পড়েছে?

প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা ও অভ্যন্তরীণ সমীকরণ ভিন্ন। তবে এও ঠিক, মোটের উপর কিছু কারণ ছাতার মতো বিস্তার করে রয়েছে সিলিকন ভ্যালির উপর।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর একটা কারণ কোভিড। লকডাউনের সময়ে মানুষের জীবনটাই যেন অনলাইন হয়ে গিয়েছিল। পড়াশুনা, কেনাকাটা, চিকিৎসা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে গিয়েছিল। অফিসে যাওয়ার ব্যাপার ছিল না। শনিবার রাতে বাইরে খেতে যাওয়া বা পানশালায় যাওয়ার সুযোগ ছিল না। গেমস পর্যন্ত খেলতে হয়েছে স্ক্রীনে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...