Tuesday, June 9, 2026

Bisakh Mondal: গুগল,অ্যামাজন নয়, ফেসবুককেই বাছলেন যাদবপুরের পড়ুয়া !

Date:

Share post:

নতুন প্রজন্মের পছন্দের নিরিখে এবার পিছিয়ে গেল গুগল (Google),অ্যামাজন (Amazon)? টেক্কা দিল ফেসবুক (Facebook)? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়া বিশাখ মণ্ডল-এর (Bisakh Mondal) নেওয়া সিদ্ধান্ত যেন সেই কথাই বলছে। ফেসবুক থেকে বার্ষিক এক কোটি আশি লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন বিশাখ ৷ চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার পাওয়া সর্বোচ্চ প্যাকেজ ছিল এটিই ৷ তাই ফেসবুকেই চাকরি করতে চান বীরভূমের বিশাখ।

এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন বিশাখ ৷ আগামী সেপ্টেম্বর মাসেই তিনি লন্ডনে গিয়ে কাজে যোগ দেবেন ৷ গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশাখ মণ্ডল। বীরভূমের ছেলের কাছে একসাথে গুগল,অ্যামাজন, ফেসবুকে চাকরির অফার। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন পড়ুয়া এক কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছেন ৷ করোনা অতিমারির পর এই প্রথম এতজন পড়ুয়া বহুজাতিক সংস্থাগুলির থেকে এত মোটা অঙ্কের টাকার বেতনের প্রস্তাব পেলেন ৷ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবক বিশাখ বলছেন, করোনা বদলে দিয়েছে সবার জীবন। এই সময় তিনি বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। বাবা কৃষি কাজ করে জীবিকা উপার্জন করেন, মা অঙ্গনওয়াড়ি কর্মী ৷ স্বভাবতই পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। সেই সঙ্গে যদি এই প্রজন্মের জন্যও কিছু করা যায় তাহলে সেটাই আসল লক্ষ্য। সেই মতো সব দিক বিচার করে ফেসবুকের প্রস্তাবই গ্রহণ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেপ্টেম্বর মাসেই তিনি কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।



Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...