Tuesday, June 9, 2026

Reliance Jio-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি, দায়িত্বে আকাশ

Date:

Share post:

দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিয়োর(Reliance Jio) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। মঙ্গলবার তাঁর এই ইস্তফাপত্র গ্রহন করেছে সংশ্লিষ্ট বোর্ড। আম্বানির পরিবর্তে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মুকেশ পুত্র আকাশ আম্বানি(Akash Ambani)। এর পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে এলেন পঙ্কজ মোহন পাওয়ার।

গত ২৭ জুন Reliance Jio-র বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন শিল্পপতি মুকেশ আম্বানি। শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। বোর্ড মিটিংয়েই Reliance Jio-র গুরুত্বপূর্ণ এই পদে নিয়ে আসা হয় তাঁর পুত্র আকাশ আম্বানিকে। এতদিন রিলায়েন্স জিও-র অনির্বাহী(Non-exe) পরিচালক হিসেবে কাজ করা আকাশ আম্বানিকে মঙ্গলবারই নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিও-র বোর্ড। পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। উল্লেখ্য, রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ ছাড়লেও জিও প্লাটফর্ম লিমিটেডের (Jio Platform Ltd.) চেয়ারম্যান থাকছেন মুকেশ আম্বানিই।


Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...