Sunday, May 17, 2026

দেশের প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলল জম্মু-কাশ্মীরে

Date:

Share post:

দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলল জম্মু কাশ্মীরে(Jammu Kashmir)। বৃহস্পতিবার দেশবাসীর কাছে এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্র সরকার(Central Govt)। সরকারের অনুমান জম্মু কাশ্মীরের ওই খনিতে অন্তত ৫৯ লক্ষ টন লিথিয়াম(Lithium) মজুত রয়েছে।

এবিষয়ে কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৫টি ব্লকে রয়েছে সোনা। বাকিগুলিতে রয়েছে পটাশ, মলিডেনাম, বেস মেটাল প্রভৃতি। জম্মু-কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাট, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা- মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এতদিন এই লিথিয়ামের জন্য বিদেশের উপর ভরসা করতে হত ভারতকে। তবে দেশের মধ্যেই লিথিয়াম খনির সন্ধান মেলায় আগামীদিনে এই মৌল আরও সস্তা হবে ভারতে।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...