Sunday, May 31, 2026

শহরে ফের টাকার পাহাড় ! বড়বাজার থেকে ৩৫ লক্ষ উদ্ধার পুলিশের

Date:

Share post:

মহানগরীর বুকে ফের টাকার পাহাড় উদ্ধার। এই নিয়ে পরপর তিনদিন, আগে ছিল বালিগঞ্জ (Ballygung) তারপর গড়িয়াহাট (Gariahat) , আর এবার বড়বাজার (Barabazar)। কলকাতা পুলিশের (Kolkata Police) অভিযানেই এদিন বড়বাজার থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। হাওয়ালা চক্রের মাধ্যমেই এই টাকা কলকাতায় এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেই প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত বুধবার বিকালে বালিগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয় । কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)এই টাকা উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। এরপর আজ শুক্রবার বড়বাজার থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন বড়বাজারের এক টেক্টটাইল কোম্পানির অফিসে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকেই ২০০০, ৫০০, ২০০, ১০০ এবং ৫০ টাকার বান্ডিলে প্রায় ৩৫ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। এরপর এই টাকার উৎস নিয়ে ঐ কোম্পানির কর্তারা কোনও সদুত্তর দিতে পারেন নি বলেই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...