Sunday, May 31, 2026

বিধানসভায় ৮ মিনিট ধরে পুরানো বাজেট পড়ে গেলেন অশোক গেহলট

Date:

Share post:

বিধানসভায়(Assembly) বাজেট পেশ করতে গিয়ে পুরানো বাজেট পড়ে ফেললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Geholot)। ৮ মিনিট ধরে পুরানো বাজেট পড়ার পর মুখ্য সচেতকের ইশারায় টের পেলেন পুরানো বাজেট পড়ছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠল রাজস্থান(Rajsthan) বিধানসভা। একজন মুখ্যমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীনতায় সরব হয়েছে রাজস্থান বিজেপি(BJP)।

গেহলটের এভাবে পুরানো বাজেট পড়ায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “৮ মিনিট ধরে মুখ্যমন্ত্রী পুরনো বাজেট পড়ে গেলেন। যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, বাজেট পেশ করার আগে বারবার দেখে নিতাম সব ঠিক আছে কিনা। মুখ্যমন্ত্রীর এই পুরনো বাজেট পড়া থেকেই আপনারা বুঝতে পারছেন রাজ্যটা কেমন নিরাপদ হাতে রয়েছে!” এই ঘটনার পর বিধানসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকার সিপি জোশি সকলের কাছে আরজি জানান, একে একে প্রতিবাদ জানাতে। কিন্তু সেই আরজিতে সাড়া না দিয়ে ওয়েলে বসে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা।

এদিকে এই ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়ে গেহলট বলেন, “নতুন বাজেটের সঙ্গে প্রসঙ্গ টানতে পুরনো বাজেটের কিছু কাগজ যোগ করা হয়েছিল। কিন্তু বাজেট ফাঁসের কথা উঠছে কী করে?” যদিও এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন গেহলট। কিন্তু তাতে বিতর্ক থামছে না কিছুতেই।

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...