Saturday, June 6, 2026

ভয়*ঙ্কর তুষারধসের আশঙ্কা উপত্যকায়, সতর্কবার্তা প্রশাসনের

Date:

Share post:

আগামী ২৪ ঘণ্টা বিপজ্জনক হতে পারে। তুষারধসে (Avalanche) বিপর্যস্ত হতে পারে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), এমনই সতর্কবার্তা বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management)। জানা গিয়েছে ভূস্বর্গের মোট ১২ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। সাধারণ মানুষকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই ভূস্বর্গে চলছে তুষারপাত। তার জেরেই জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বেশকিছু জায়গায় দুর্ঘটনার খবর সামনে আসছে। আর তার মধ্যেই দুশ্চিন্তার খবর শোনাল বিপর্যয় মোকাবিলা দফতর। সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৪ ঘণ্টায় ভূস্বর্গে বাড়তে পারে তুষারধস।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই গুলমার্গে ভয়ঙ্কর ধস নামে। গুলমার্গের বিখ্যাত রিসর্ট হাপাথখুদ আফারওয়া তুষারধসের কবলে পড়ে। যার ফলে ভয়ঙ্কর বরফের তলায় চাপা পড়ে যায় একাধিক বিদেশী পর্যটক। মৃত্যু হয় দুজনের। যুদ্ধকালীন তৎপরতায় বরফের নীচে আটকে পড়ে বিদেশীদের উদ্ধার করে কাশ্মীর প্রশাসন।

এমনকি এর আগেও কাশ্মীরে ভয়ঙ্কর তুষার ধসে একই পরিবারের দুজনের মৃত্যু হয়। ফলে কাশ্মীরের তুষার ধসের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক প্রশাসন।

 

 

 

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...