Sunday, May 17, 2026

নয়া উদ্যোগ রাজ্যের, ক্যান্সার রোগীদের জন্য তৈরি হচ্ছে ‘ক্যানসার হাব’ পোর্টাল

Date:

Share post:

সময় থাকতে ক্যান্সার রোগীদের চিহ্নিত করে তাদের প্রাণহানী রুখতে উদ্যোগী হয়েছে রাজ্য। এই উদ্যেশ্যে রাজ্যের ২৭টি স্বাস্থ্যজেলার জেলা ও ব্লক হাসপাতালগুলির সঙ্গে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজকে যুক্ত করে একটি ক্যানসার পোর্টাল তৈরি করা হচ্ছে। ‘ক্যানসার হাব’ নামে এই পোর্টালের মূল উদ্দেশ্য, শুরুতেই চিহ্নিতকরণ এবং পরীক্ষা করে ক্যানসারের ন্যূনতম লক্ষণ পেলেই রোগী অথবা রোগিনীকে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শর জন্য পাঠানো হবে। শুক্রবার স্বাস্থ্যভবন দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে হাসপাতালগুলির বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। জেলাগুলিতে যে রোগী ক্যানসার আক্রান্ত হিসেবে চিহ্নিত হবেন, তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর পোর্টালে উঠে যাবে। কলকাতার সরকারি হাসপাতাল থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। নতুন করে পরীক্ষা করে শুরু হবে চিকিৎসা। এদিনের বৈঠকে এই বিষয়গুলিই আলোচনা হয়।

বিভিন্ন ধরনের ক্যানসারের উপসর্গও বিভিন্ন। কিন্তু শুরুতেই শরীরে কোনও অস্বাভাবিক তিল, আঁচিল অথবা কাশি, মলের সঙ্গে রক্ত অথবা প্রস্রাবের গতি রোধ করতে না পারা- এগুলিও অনেক ক্ষেত্রে ক্যানসারের লক্ষণ বলে মনে করা হয়। তাই শুরুতেই যদি রোগনির্ণয় করা যায়, তবে ক্যানসার রুখতে সমস্যা দূর হবে অনেকটা।

আরও পড়ুন- ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন ঋষভ, দুর্ঘটনার পর প্রথম ছবি পোস্ট পন্থের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...