Wednesday, May 6, 2026

সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচে দিল্লির কাছে আটকে গেল বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচেই আটকে গেল বাংলা। শনিবার ভুবনেশ্বরে দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে জোড়া গোল অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার।

এদিন ম‍্যাচের ৯ মিনিটের মাথায় নীরজ ভান্ডারির গোলে এগিয়ে যায় দিল্লি। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি বঙ্গ ব্রিগেড। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। ম‍্যাচের ৫০ মিনিটে বাংলাকে সমতায় ফেরান অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। এরপর ৬১ মিনিটে নরহরি ফের গোলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলা। কিন্তু এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বঙ্গ ব্রিগেড। ম‍্যাচের ৭২ মিনিটে দিল্লির হয়ে ২-২ করেন গ‍ৌরব রাওয়াত।

প্রথম ম‍্যাচে দিল্লির কাছে আটকে যাওয়ায় বাংলা শিবিরে তৈরি হল চাপ। এমনিতেই এই গ্রুপকে ‘ডেথ অফ গ্রুপ’ বলা হচ্ছে। এই গ্রুপেই আছে সার্ভিসেস, রেল, মনিপুরের মতো শক্তিশালী দল। আগামী সোমবার সকাল ৯ টায় বাংলা দ্বিতীয় ম‍্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ শক্তিশালী সার্ভিসেস।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ ৪০০ রানে, নাগপুরে অনন্য নজির শামির

 

 

Related articles

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...