Monday, June 1, 2026

নন্দীগ্রামে অদিতির গান শুরু হতেই কেন মঞ্চ ছাড়লেন কুণাল!

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে তুমুল আক্রমণ। নন্দীগ্রাম থেকে বিশ্বাসঘাতক বিজেপিকে (BJP) তাড়ানোর ডাক। শনিবার, নন্দীগ্রাম ব্লক ২-এর বয়ালে অনুষ্ঠিত এক সভা থেকে আন্দোলনে সুর যখন বাধা হয়ে গিয়েছে, সেই সময় মঞ্চে সংগীত পরিবেশন করতে ওঠেন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi)। সেই সময় মঞ্চ ছাড়েন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে পাশেই একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেন উদ্যোক্তারা। কিন্তু সেদিকে ফিরেও তাকান না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কারণ কী? কোনও মন কষাকষি!

উত্তরটা একেবারেই অন্য। আসলে নন্দীগ্রামের সাধারণ মানুষের পাশে বসে অদিতির গান শুনতে চাইছিলেন কুণাল। গানের সময় মঞ্চের সামনে শ্রোতাদের সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। দলের বিধায়কের গান শোনেন সঙ্গীতপ্রিয় কুণাল ঘোষ। তিনি নিজেও সুগায়ক। গানের মাঝে মাঝে নন্দীগ্রামের মহিলারা সরকারি প্রকল্পের টাকা ঠিকমতো পাচ্ছেন কি না তা জেনে নিতে ভোলেননি তৃণমূল মুখপাত্র। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন একেবারে ঘরের ছেলের মতো পাশে বসে। তৃণমূল মুখপাত্রের এই আচরণ দেখে অভিভূত স্থানীয়রা। অদিতি যখন গান গেয়ে দর্শকদের মুগ্ধ করছেন, তখন নিবিড় জনসংযোগের মাধ্যমে তাঁদের মন ছুঁয়ে গেলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন- ‘বিশ্বাসঘাতক’ বিজেপির বিরুদ্ধে এবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিল নন্দীগ্রাম

 

 

Related articles

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...