Monday, March 16, 2026

বৈদিক মন্ত্র উচ্চারণে ব্যতিক্রমী বিয়েতে সমাজের সম্মতি, সাতপাক সম্পন্ন দুই HI*V পজিটিভের!

Date:

Share post:

বিয়ে (Marrige) সবসময় সমাজে একটা পজিটিভ বার্তা দেয়। কিন্তু এই বিয়ে সত্যি সত্যিই দুই পজিটিভ মানুষের কথা তুলে ধরল এই সমাজের কাছে। রজনীগন্ধার বাহার আর সানাইয়ের সুরে সোনারপুর সাক্ষী হল মেদিনীপুরের (Midnapore) সুনীতা যাদব (Sunita Yadav) ও উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সৌমিত্র গায়েনের (Soumitra Gayen) বিয়ের। দুই এইচ**আই**ভি পজেটিভ পাত্র- পাত্রীর সম্প্রদান থেকে সাতপাক কোনও কিছুতেই কার্পণ্য করেননি উদ্যোক্তারা।

বারাসাতের ছেলে আর দক্ষিণ ২৪ পরগণার মেয়েটার গল্প বাকিদের থেকে আলাদা। দুজনের শরীরে মারন ভাইরাসের জীবাণুর অস্তিত্ব প্রেমিক যুগলকে বাকিদের থেকে আলাদা করেছে। তাই বোধহয় একে অন্যের কাছাকাছি এসে একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন নব দম্পতি। বিয়ের সিদ্ধান্ত নিতে দেরী করেননি তাঁরা। বিয়ের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুনীতার ‘আনন্দ ঘর’-এর আশ্রমপিতা কল্লোলবাবু। বিয়েতে রাজি সৌমিত্রর বাবা-মাও।

রবিবার সন্ধ্যায় সেই শুভক্ষণ হল সম্পন্ন।মহিলা পুরোহিত এই বিয়ের মন্ত্র পড়লেন।  এ বিষয়ে সব থেকে উদ্যোগী হয়েছেন যে মানুষটি তিনি হলেন কলকাতা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakrabarty)। তিনি জানান, সমাজে এইচ**আই**ভি আক্রান্ত মানুষদের এখনও বাঁকা চোখে দেখা হয়। সেই জায়গা থেকে বেরিয়ে আসার বার্তা দেন তিনি। সঠিক চিকিৎসা আর সমাজের একটু সহযোগিতায় এইচ*আ*ইভি পজিটিভরা যে অন্যদের মতোই আগামীর দিকে এগিয়ে যেতে পারেন সেটাই সকলকে বোঝাতে চাইলেন অয়ন। বিয়ের অনুষ্ঠানে পাত্র-পক্ষের আংটি থেকে খাওয়ার ব্যবস্থা সবই করেছেন সমাজের বেশ কিছু সহৃদয় ব্যক্তি।এই বিয়েকে মঙ্গলময় করে তুলতে সব রকমের চেষ্টা করে গেছেন তাঁরা। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে মৃণাল বিশ্বাস বলেন,” সঠিক চিকিৎসা পদ্ধতি পেলে দুজন পজেটিভ H*I*V পিতামাতার থেকেও সুস্থ সন্তান পাওয়া সম্ভব। ” নব দম্পতি এবার সেই অঙ্গীকারই করলেন একে অন্যের কাছে।

 

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...