Saturday, March 14, 2026

দিল্লিতে কারখানার লিফ্‌টে পা ফস্কে মৃ*ত্যু কিশোরের

Date:

Share post:

মায়ের সঙ্গে কারখানায় গিয়েছিল বছর পনেরোর এক কিশোর।কিন্তু পা ফস্কে লিফ্‌টের উপরে পড়ে যায়। লিফ্‌ট উপরে উঠে আসতেই যন্ত্রের চাপে পিষে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ওই কিশোরের।

আরও পড়ুন:ভূ*মিকম্পে কেঁপে উঠল সিকিম, কম্পনের মাত্রা ৪.৩

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির ভাবনা শিল্পাঞ্চলে। মৃত কিশোরের নাম অলোক, বয়স ১৫ বছর। ওই এলাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারখানায় কাজ করেন কিশোরের মা। মায়ের সঙ্গে কারখানায় কাজ করতে গিয়েছিল সে-ও।আর তারপরই এই বিপত্তি ঘটে।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৩টে নাগাদ কারখানার তিন তলায় লিফ্‌টের ধারে বসে কাজ করছিল কিশোর। হঠাৎ পা ফস্কে নীচে পড়ে যায় সে। লিফ্‌টটি সে সময় নীচে ছিল। লিফ্‌টের উপর সে আটকে পড়ে। কিছুতেই আর উপরে উঠে আসতে পারেনি। লিফ্‌টটি ধীরে ধীরে উপর দিকে উঠে আসে। তিন তলায় এলে লিফ্‌টের চাপেই পিষে যায় কিশোর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিফ্‌টের তারে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, লিফ্‌টের গর্তে পড়ে গিয়ে কিশোর যখন উঠে আসার চেষ্টা করছিল, সেই সময় নীচ থেকে কেউ লিফ্‌টে উঠে উপরে আসার বোতাম চেপেছিলেন। নিজের অজান্তেই তিনি কিশোরের মৃত্যু ডেকে এনেছেন।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...