Saturday, June 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরল ইন্দোরে

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট হতে চলেছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সোমবার টুইট করে এমনটাই জানাল বিসিসিআই। প্রথমে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু নির্ধারিত সময়ে ধর্মশালার পিচ ঠিক না হওয়ায় ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।

এদিন বিসিসিআই টুইট করেন বলে,”বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই টেস্ট হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে।”

ধর্মশালার পিচ থেকে আউটফিল্ড, বদলে ফেলা হয়েছে সব কিছুই। গত বছরের বর্ষাকালের পর সাজানোর কাজ শুরু হয়েছে। তা নির্ধারিত সময়ে শেষ করা যাবে না বলেই ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।

হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছিলেন, “পিচের পাশে কিছুটা অংশে এখনও কাজ বাকি রয়েছে। আশা করছি সময়ের মধ্যে কাজ শেষ হবে।” কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেটা হয়নি। রবিবার বোর্ডের একটি দল ধর্মশালার মাঠ পরিদর্শনে যায়। সব খতিয়ে দেখার পরেই ধর্মশালার মাঠ থেকে টেস্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সোমবার পরিবর্ত স্টেডিয়ামের নাম ঘোষণা করে।

আরও পড়ুন:Breakfast Sports  : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...