Saturday, June 27, 2026

Breakfast Sports  : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের হার ইস্টবেঙ্গলের। দুই ম্যাচ পর ফের হার লাল-হলুদের। চেন্নাইয়ান এফসি জিতল ২-০ গোলে। চলতি আইএসএলে এক ডজন হার লাল-হলুদের। সেই একই ভুলের পুনরাবৃত্তি স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের।

২) জয় দিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। এদিন প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। অর্ধশতরান করে ম‍্যাচের সেরা জেমিমা রডরিগেজ।

৩) রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। রবিবার সেমিফাইনালে মধ‍্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে তিন বছর পর আবারও ফাইনালে উঠল মনোজ তিওয়াড়ির দল। ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র। ম‍্যাচের সেরা আকাশ দীপ।

৪) রঞ্জি ট্রফির ফাইনালে উঠলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বললেন, আমরা আনন্দে মেতে ওঠার মতো কিছু করিনি। লক্ষ‍্য ট্রফি জয়।

৫) আবারও শিরোনামে আর মাধবন-পুত্র বেদান্ত মাধবন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন বেদান্ত। সোনার পদক পাওয়ার পাশাপাশি রুপোর পদকও জিতেছেন মাধবন পুত্র। এদিন টুইট করে জানালেন গর্বিত বাবা আর মাধবন।

আরও পড়ুন:চেন্নাইয়ান এফসির কাছে ২-০ গোলে হার ইস্টবেঙ্গলের

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...