Saturday, June 6, 2026

চেন্নাইয়ান এফসির কাছে ২-০ গোলে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ফের হার ইস্টবেঙ্গলের। দুই ম্যাচ পর ফের হার লাল-হলুদের। চেন্নাইয়ান এফসি জিতল ২-০ গোলে। চলতি আইএসএলে এক ডজন হার লাল-হলুদের। সেই একই ভুলের পুনরাবৃত্তি স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের। হতশ্রী রক্ষণ, পরিকল্পনাহীন ছন্নছাড়া ফুটবল খেলে হার। চেন্নাইয়ানের একটি গোল বাংলার রহিম আলির। অপর গোলটি ইস্টবেঙ্গল ডিফেন্ডার লালচুংনুঙ্গার আত্মঘাতী। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সেই ৯ নম্বরেই আটকে থাকল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভাদের বাকি আর দু’টি ম্যাচ।

পুরনো রোগ সারাতে পারেননি ইস্টবেঙ্গলের সাহেব কোচ। লাল-হলুদ রক্ষণের বাঁ-দিক থেকে বার বার আক্রমণে উঠেছে চেন্নাইয়ান। কারিকারি, অনিরুদ্ধ থাপারা ব্যস্ত রাখেন ইস্টবেঙ্গল রক্ষণকে। পাল্টা প্রতিআক্রমণে ইস্টবেঙ্গলও গোল করার মতো পরিস্থিতি তৈরি করে। কিন্তু ভি পি সুহের, জাক জার্ভিস সহজ সুযোগ নষ্ট করেন। ৩১ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের পাস থেকে ফাঁকায় দাঁড়িয়ে গোল করতে পারেননি সুহের। বিরতির আগে দু’বার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নবাগত ব্রিটিশ স্ট্রাইকার জার্ভিস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় চেন্নাইয়ান। ৪৮ মিনিটে অনিরুদ্ধের ক্রস থেকে ঘানার স্ট্রাইকার কোয়ামে কারিকারি গোল করার চেষ্টা করলে আত্মঘাতী গোল করে বসেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। এরপর খেলার শেষ লগ্নে রহিম আলি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন:জয় দিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের

 

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...