জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃ*ত ৪, আ*হত অন্তত ১০

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় চলছিল জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল রকমারি দোকান। অনুষ্ঠানের আমেজে গ্যাস বেলুন বিক্রেতাও বসেছিলেন রাস্তার ধারে। কেনাকাটার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। আচমকাই গ্যাস বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার ফেটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।মৃত্যু হয় ৪ জনের। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটেছে জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে।

আরও পড়ুন:বৈদিক মন্ত্র উচ্চারণে ব্যতিক্রমী বিয়েতে সমাজের সম্মতি, সাতপাক সম্পন্ন দুই HI*V পজিটিভের!
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই ওই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মুচিরাম হালদার। এ ছাড়া, বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪) এবং আবির গাজি।

এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বকুলতলা থানার পুলিশকর্মীরাও সেখানে পৌঁছয়।পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...