Saturday, June 27, 2026

ভ্যালেন্টাইন্স ডে তে চাই ১৫ হাজার টাকা! দাবি না মেটানোয় স্বামীর মাথা ফা*টালেন স্ত্রী?

Date:

Share post:

চলছে প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইন উইক।তাই প্রেমিক প্রেমিকারা একে অন্যের কাছে আবদার তো করবেই। তবে আবদার না মেটালে যে পরিণতি এত ভয়াবহ হতে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেনি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের অজিত চৌধুরী । কী হয়েছিল অজিতের সঙ্গে?

আরও পড়ুন:এক চিঠিতে প্রকাশ্যে সুহত্র – দিতিপ্রিয়ার প্রেমের সমীকরণ, ডাকঘরে লুকিয়ে নতুন রহ*স্য!
ক্যালেন্ডার বলছে দিনটা ছিল গত সোমবার অর্থ্যাৎ ‘কিস ডে’। সে দিনই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৫ হাজার টাকা আবদার করেন অজিতের স্ত্রী মামনি। অভিযোগ, অজিত সেই টাকা না দেওয়ায় তাঁকে কাচের গ্লাস ছুড়ে মাথা ফাটিয়ে দেন স্ত্রী। প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর চোটের কারণে অজিতের মাথায় ৬টি সেলাই পড়েছে। এই ঘটনায় মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন আক্রান্ত স্বামী অজিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত এবং মামনি। তাঁদের ৭ বছরের একটি পুত্র সন্তানও আছে। সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দেওয়ার দাবি করেন মামনি। অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও সেই টাকা না পাওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথায় মারেন তিনি। অজিতের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত মামনির বাবা অচিন্ত্য মণ্ডলও। দু’জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, বাবার টাকার দরকার আছে বলে তাঁর কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু না দেওয়ায় কাচের গ্লাস দিয়ে মেরে তাঁর কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেন তাঁর স্ত্রী।

 

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...