Sunday, May 17, 2026

ভ্যালেন্টাইন্স ডে তে মাড়োয়ারি রিলিফ সোসাইটির পাশে সুপার শক্তি ফাউন্ডেশন

Date:

Share post:

ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালবাসার প্রতি উদযাপন, আবেগ ভরা একটি দিন। আর এই দিনটি শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য, তা কিন্তু নয়। মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দেয়।  এমনই ভাবনায় দৃঢ় বিশ্বাস করে সুপার শক্তি ফাউন্ডেশন। সাই গ্রুপের এই সিএসআর শাখা “মানবতা” প্রকল্পের মাধ্যমে এমন দিনে মাড়োয়ারি রিলিফ সোসাইটিকে একটি অনুদান পত্র তুলে দেয়।এই বিশেষ দিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে। উপস্থিত ছিলেন সাই গ্রুপের চেয়ারম্যান সীতারাম আগরওয়াল, সাই গ্রুপের প্রধান পরামর্শদাতা  গোপাল কৃষ্ণ সারণ, মারোয়ারি রিলিফ সোসাইটির ট্রাস্টি বোর্ডের জয়েন্ট সেক্রেটারি  গোবিন্দ রাম এবং সিএসআর নোডাল অফিসার শ্রী ইশান্ত জৈন। তাদের উপস্থিতিতে ২ লক্ষ টাকার অনুদান মাড়োয়ারি রিলিফ সোসাইটির হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মাড়োয়ারি রিলিফ সোসাইটি ১১০ বছরেরও বেশি পুরানো স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবে আজও  কলকাতার দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সুপার শক্তি ফাউন্ডেশন থেকে এই ২ লক্ষ টাকার অনুদান হাসপাতালটিকে দরিদ্র মানুষের জন্য চোখের অস্ত্রোপচারের সরঞ্জাম ও আধুনিক চিকিৎসার যন্ত্র কিনতে সহায়তা করবে। এটি হাসপাতালটিকে সমাজের অর্থনৈতিকভাবে কম সুবিধাভোগী মানুষের চিকিৎসা প্রদানে সহায়তা করতে সক্ষম হবে।

সাই গ্রুপের চেয়ারম্যান সীতারাম আগরওয়াল বলেন, “সুপার স্মেল্টারস লিমিটেড হল একটি দায়িত্বশীল কর্পোরেট সংস্থা যেখানে আমরা কাজ করে চলেছি। আমরা সমাজের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য  প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অনুদান শতাব্দী প্রাচীন মাড়োয়ারি রিলিফ সোসাইটিকে বহু দরিদ্র মানুষের চিকিৎসা করার জন্য অনুপ্রেরণা জোগাবে।

যাদের মানসম্পন্ন চিকিৎসার প্রয়োজন কিন্তু এই ধরনের চিকিৎসার সামর্থ্য রাখে না এবং কম সুবিধাপ্রাপ্ত দরিদ্রদের জন্য এই অনুদান কিছুটা সহায়তা করবে। সুপার শক্তি ফাউন্ডেশন বিশ্বাস করে ভালবাসা মানুষের কাছে শক্তি, যা আমাদের সকলকে একটি সুতোয় বেধে রাখে। তাই মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। আর ভ্যালেন্টাইনস ডে হল সমাজের জন্য এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার সেরা দিন”।

সুপার শক্তি ফাউন্ডেশনের লক্ষ্য হল , উন্নত স্বাস্থ্যের সাথে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে নারীদের ক্ষমতায়ন করা এবং মূল ক্ষেত্রে এক মজবুত উন্নয়নকে উত্সাহিত করা।
খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য উন্নত জীবিকার বিকল্প তৈরি করার পাশাপাশি নাগরিক পরিকাঠামোকে আরো উন্নয়নের পথে পরিচালনা করা।

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...