Thursday, May 14, 2026

যোগ্য সিইও-র সন্ধান পেল টুইটার! নাম না করে পরাগকে কটাক্ষ মাস্কের  

Date:

Share post:

বিশ্ববাসীকে চমকে দিয়ে এবার টুইটারের (Twitter) নতুন সিইও খুঁজে পেলেন ইলন মাস্ক (Elon Musk)। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) নতুন সিইওকে (CEO) সামনে এনে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন টুইটারের কর্ণধার। তবে কোনও মানুষ নন, নিজের সারমেয়কেই টুইটারের নতুন সিইও-র আসনে বসিয়ে রসিকতা করলেন মাস্ক। মাইক্রো ব্লগিং (Micro Vlogging) সাইটের কর্ণধার মনে করেন এই পোষ্যটি (Dog) টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের থেকে অনেক বেশি দক্ষ। আর মাস্কের এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, টুইটারের দায়িত্ব নেওয়ার পরই ইলন মাস্ক পরাগ আগরওয়ালকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করেন। পরাগের পাশাপাশি টুইটারের আইনি প্রধান বিজয়া গাড্ডে (Vijaya Gadde) এবং সিএফও (CFO) নেল সেগালকেও চাকরি থেকে বিতাড়িত করেছিলেন মাস্ক। এদিন মাস্কের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, একগুচ্ছ নথিপত্তির সামনে চেয়ারে বসে আছে তাঁরই নিজের পোষ্য ফ্লোকি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্ক। পোষ্যর গায়ে রয়েছে কালো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে সিইও। চোখে রয়েছে চশমা। ছবিটি পোস্ট করে মাস্ক লেখেন, নতুন সিইও আগের যিনি সিইও ছিলেন তাঁর চেয়ে অসম্ভব রকমের ভালো। অন্য আর একটি টুইটে তিনি লেখেন, সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্য অতুলনীয়।

তবে মাস্ক আচমকা কেন এই পোস্ট করলেন, তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কিন্তু এই পোস্ট টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agarwal) উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও সরাসরি কারও নাম নেননি মাস্ক।

 

 

 

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...