Wednesday, June 3, 2026

মর্মা*ন্তিক পথ দুর্ঘ*টনায় প্রা*ণ হারালেন জনপ্রিয় ইউটিউবার অমিত

Date:

Share post:

লড়াইটা সহজ ছিল না, ইউটিউবার (YouTuber) হিসেবে সবার মন জয় করে নিয়েছিলেন ঠিকই কিন্তু নিজের শারীরিক সমস্যাকে জয় করতে বেশ কঠিন পরিশ্রম করতে হয়েছে তাঁকে। কিন্তু হার না মানা মানসিকতার কারণে দারিদ্রতাও তাঁকে কাবু করতে পারে নি। কিন্তু ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন (Shibpur Junction of Frazerganj)এলাকার বছর বাইশের বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডলের (Amit Mondal)জীবন যে এভাবে স্তব্ধ হয়ে যাবে সেটা বোধ হয় মেনে নিতে পারছে না কেউই। পথ দুর্ঘ**টনায় চলে গেল লড়াকু একটা প্রাণ।

অভাবী পরিবারের ছেলে অমিত, বাবা-‌মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে সাফাইকর্মীর কাজ করেন। ছোট থেকেই আর চার পাঁচ জনের থেকে আলাদা ভাবে লড়াই করে বাঁচতে হয়েছিল তাঁকে। বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে প্রতি পদে একটা করে নতুন সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু এই সব বাধাকে একপাশে সরিয়ে রেখে এগিয়ে যাচ্ছিলেন অমিত। নিজের ব্লগ তৈরি করে তাঁর জীবনের টুকরো ছবি তুলে ধরে অন্যকে অনুপ্রাণিত করেছিলেন তিনি। তাঁর ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। মিলিয়ন মিলিয়ন অনুরাগী ছিল তাঁর। নামখানা কলেজে ভর্তি হওয়া থেকে ফ্রেশার্স অনুষ্ঠান – তাঁর জীবনেরই টুকরো সব ছবি থেকে বেঁচে থাকার রসদ খুঁজে পেতেন তাঁর ফলোয়াররা। কিন্তু গত মঙ্গলবার বিকেলে আচমকাই এক দুর্ঘ**টনায় বদলে গেল সেই ছবি। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘ*টনার কবলে পড়ে একটি স্কুটার। ঘটনায় গুরুতর জখম হয় অমিত সহ তিনজন। প্রত্যেককে ভর্তি করনো হয় হাসপাতালে। অবস্থা আশ**ঙ্কাজনক হয়ে পড়ায় রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো রাত ১১টা নাগাদ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথেই তাঁর মৃ*ত্যু হয় বলে পরিবার সূত্রে খবর।

 

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...