Wednesday, June 3, 2026

ফিক্সড ডিপোজিটে সুদের হার ২.৫ শতাংশ বাড়াল SBI

Date:

Share post:

গ্রাহকদের সুখবর দিল দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক (SBI)। স্থায়ী আমানতের (Fixed Deposite) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা ঘোষণা করল তারা। বুধবার এসবিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। বলার অপেক্ষা রাখে না নয়া এই নির্দেশিকায় উপকৃত হবেন এসবিআই গ্রাহকরা।

এসবিআইয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর হবে। কর্মসূচিটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ সুদের হার প্রযোজ্য হবে। উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর নির্বাচিত কিছু ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক। আদানি ইস্যুতে টালমাটাল পরিস্থিতির মাঝে এসবিআইয়ের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ আদানির শেয়ারে পতনের পর জল্পনা শুরু হয়েছিল বড় বিপদে পড়তে চলেছে স্টেট ব্যাঙ্ক। যদিও খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই।

Related articles

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...