Friday, June 26, 2026

ফের পুলিশ হেফাজতে নওশাদ, চার্জশিটে খু*নের চেষ্টার অভিযোগ

Date:

Share post:

খারিজ হয়ে গেল জামিনের (Bail) আবেদন। পুলিশ হেফাজতে (Police Custody) ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে নওশাদকে। তবে বুধবার আইএসএফ বিধায়কের বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) পেশ করে খুনের চেষ্টার ধারা যুক্ত করে পুলিশ। আর সেই ৩২ পাতার চার্জশিট এদিন ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) জমা দিলেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। চার্জশিটে খুনের অভিযোগের পাশাপাশি জনজীবন বিপর্যস্ত করা, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ যুক্ত করা হয়েছে চার্জশিটে। তবে এদিন নওশাদকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে আইএসএফ বিধায়ককে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নিউ মার্কেট থানার দায়ের করা মামলায় নওশাদকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী।

উল্লেখ্য, এখনও জামিন মেলেনি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। নওশাদের মুক্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বাম ও বিজেপি শিবির। ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় নওশাদকে। প্রিজন ভ্যানে করে এদিন আদালতে নিয়ে আসা হয় বিধায়ককে। উল্লেখ্য, ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে গত ২১ জানুয়ারি ধর্মতলা (Dharmatala) অবরুদ্ধ করে তুমুল বিক্ষোভ দেখায় আইএসএফ। সেই বিক্ষোভেরই নেতৃত্ব দিয়েছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে পুলিশ বিক্ষোভ তুলতে গেলে হামলা চলে বলে অভিযোগ। ইট-পাথরের আঘাতে মাথা ফাটে পুলিশকর্মীদের। ঘটনার পরই নওশাদ সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। আর সেই মামলাতেই এতদিন জেলে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

আর জেল হেফাজত শেষে বুধবারই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। হেয়ার স্ট্রিট থানার গত ২১ জানুয়ারি রুজু করা মামলার ২৫ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিল লালবাজার। নওশাদ সিদ্দিকী সহ মোট ২০ জনের নামে এদিন চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেই চার্জশিটে নওশাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে, নিউ মার্কেট থানার দায়ের করা অপর একটি মামলায় আজই নওশাদ সিদ্দিকীকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। তবে এদিন ব্যাঙ্কশাল আদালতে নওশাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে কলকাতা পুলিশের করা হেয়ার স্ট্রিট থানার মামলায় চার্জশিট হয়ে গিয়েছে অর্থাৎ তদন্ত শেষ হয়ে গিয়েছে। তা হলে নতুন করে তাঁকে আর হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে সওয়াল করেন তিনি। নওশাদের বিরুদ্ধে ৩০৭ নম্বর ধারায় হত্যার চেষ্টার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী। তবে সব পক্ষের কথা শুনে নওশাদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর দিদ্ধান্ত নেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তিনি সাফ জানিয়ে দেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে নওশাদকে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...