Thursday, May 14, 2026

মোদি সরকারের ভুল আর্থিক নীতিতে ভুগছে বাংলার মানুষ, কেন্দ্রের সমালোচনায় চন্দ্রিমা

Date:

Share post:

বুধবার রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিশানা করেন কেন্দ্রের মোদি সরকারকে। বাজেট পেশের সময় তিনি একাধিকবার বাংলার প্রতি কেন্দ্রীয় “বঞ্চনা”র কথা তুলে ধরেন। বাংলার উন্নয়নের গতি রুদ্ধ হওয়ার ক্ষেত্রে কেন্দ্রের আর্থিক বঞ্চনাকে কাঠগড়ায় তোলেন চন্দ্রিমা। প্রাপ্য টাকা ঠিকমতো না দেওয়ায় ভুগতে হচ্ছে মানুষকে। কেন্দ্রের অদূরদর্শিতার জন্য বাংলার মানুষ আজ সমস্যায়। চন্দ্রিমার দাবি, ভুল আর্থিক নীতি, নোটবন্দি এবং অসম্পূর্ণ জিএসটি-এর খেশারদ দিতে হচ্ছে সাধারণ মানুষকে, লঙ্ঘিত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো।

এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলার আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.৪১ শতাংশ, যা গোটা দেশের তুলনায় বেশি। ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ৭ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন। সেই তথ্য তুলে ধরে কেন্দ্রকে একহাত নেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ”কেন্দ্রীয় সরকারের ভুল আর্থিক নীতি, নোটবন্দি এবং অসম্পূর্ণ জিএসটি শুধু সাধারণ মানুষ ভুগছেন তাইই নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘিত হচ্ছে।” রাজ্যের অর্থমন্ত্রীর আরও সংযোজন, “জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা অনুরোধ করেছিলাম। কিন্তু কেন্দ্র সেটা কানে তোলেনি। চলতি বছর ২৪.৪৪ শতাংশ বেশি রাজস্ব জিএসটি খাতে আদায় হয়েছে। রিটার্ন বেড়েছে ৭০ থেকে ৯৫ শতাংশ।”

এদিন বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “দেশের জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কিন্তু কেন্দ্র কৃষি, ১০০ দিনের কাজ সবক্ষেত্রে নির্মমভাবে বাজেটে কাটছাঁট করেছে। লজ্জাজনকভাবে কাটছাঁট করা হয়েছে মিড-ডে মিলের বরাদ্দেও।”

আরও পড়ুন:মোদি সরকারের ভুল আর্থিক নীতিতে ভুগছে বাংলার মানুষ, কেন্দ্রের সমালোচনায় চন্দ্রিমা

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...