Friday, June 5, 2026

বাংলাদেশে বিত*র্কে বিশ্বকবি ! মুখে টেপ বইয়ে পেরেক নিয়ে রক্তা*ক্ত ‘গীতাঞ্জলি’

Date:

Share post:

একুশে ফেব্রুয়ারি ( International Mother Language Day) আসতে আর বেশি দিন বাকি নেই , তার আগেই বিতর্কে বাংলাদেশের (Bangladesh) ভাস্কর্য (Sculpture)। টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একটি ভাস্কর্য (Sculpture)। আর সেই নিয়েই শুরু হয়েছে বিত*র্ক। কারণ সেখানে দেখা গেছে বিশ্বকবির মুখে টেপ আর হাতে ধরে থাকা ‘গীতাঞ্জলি’তে রক্তা*ক্ত পেরেক। তাহলে কি কবির বাক স্বাধীনতাকে রোধ করার চেষ্টা হল? বিশ্বকবির কলম রুদ্ধ করে দেওয়ার ভাবনা এলই বা কোথা থেকে? ইতিমধ্যেই এই নিয়ে বিত*র্ক দানা বেঁধেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) চারুকলা অনুষদ এবং বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী এই ভাস্কর্য নির্মাণ করেছেন বলে জানা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) রচিত ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। আর সেখানেই কি না এইভাবে বিশ্বকবির ভাস্কর্য ঘিরে বিতর্ক ! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্বকবির এই ভাস্কর্যের মাধ্যমে মানুষকে তাঁদের বাক ও মতপ্রকাশে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এই যুক্তির প্রেক্ষিতেও তৈরি হয়েছে আরও এক বিতর্ক। বিদ্বজনেরা বলছেন বারবার বিশ্বকবিকে নিয়ে কেন এত জল ঘোলা? নির্মাণকাজের সঙ্গে যুক্ত শিমুল কুম্ভকার (Shimul Kumbhakar) বলছেন, তাঁরা এমন কিছু তৈরি করতে চেয়েছেন, যা মানুষকে কথা বলতে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবতে বাধ্য করবে। একাধিক বই নিষিদ্ধ করার মতো ঘটনায় মানুষের মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবারেই ভাস্কর্য স্থাপন করা হলেও, বৃহস্পতিবার মূর্তি সম্পূর্ণ উধাও। কেউ বা কারা তা সরিয়ে নিয়ে গিয়েছেন। সেই স্থানে দেখা গেছে একটি ব্যানার, তাতে লেখা – ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ।’ ফের শুরু নতুন বিতর্ক!

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...