Sunday, May 17, 2026

ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি! শহরজুড়ে দাপিয়ে বেরাচ্ছে অ্যা*ডেনোভাইরাস

Date:

Share post:

কখনও ঠান্ডা, কখনও গরম! ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট। প্রতিবছরই ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর হয়ে থাকে। তবে এবার শহর থেকে গ্রামের চিত্রটা একেবারেই আলাদা।একবার জ্বর হলে তা থাকছে ৭ থেকে ১০ দিন পর্যন্ত।সেইসঙ্গে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট তো রয়েইছে। যার দাপটে কাবু বিশেষত শিশু ও বয়স্করা। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডেনোভাইরাস।

অ্যাডেনোভাইরাসের উপসর্গগুলি কী?

বছরের শুরু থেকেই এই ভাইরাসের বাড়বাড়ন্ত বেড়েছে। বায়ুবাহিত এই অ্যাডেনোভাইরাস সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। শুধু তাই নয়, এই ধরনের ভাইরাস আক্রমণ করলে জ্বরের মাত্রা বাড়তে থাকে। নাক দিয়ে কাঁচা জল পড়ার সমস্যাও হানা দিতে পারে। জ্বরের সঙ্গে কনজাংটিভাইটিস থাকতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া দেখা দিতে পারে। অনেকেরই ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টের প্রাবল্য বাড়ে। সারা দিন ঘুষঘুষে জ্বর থাকতেও দেখা যায়।

অ্যাডেনোভাইরাসের কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী সময়ে একাধিক ভাইরাস-ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছে। অন্তত ১২ ধরনের জীবাণু দাপিয়ে বেড়াচ্ছে। সংক্রমণ ঠেকাতে উচ্চ মাত্রার কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু তা দিয়েও আয়ত্তে সব সময়আনা যায় না সংক্রমণ। এক সময় কেবল শ্বাসকষ্ট বা পেটের সমস্যা ঘটত জ্বরের সঙ্গে, সামাল দেওয়া যেত। এখন আরও বাড়াবাড়ি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, ভুলভাল প্রয়োগ সে সবও ভাইরাসের চরিত্রবদলের জন্য অনেকাংশেই দায়ী।তবে এই ভাইরাসের কোনও উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...