Saturday, March 14, 2026

গুপ্তিপাড়ার মুকুটে নয়া পালক ! গুপো সন্দেশের GI স্বীকৃতি সময়ের অপেক্ষা

Date:

Share post:

রসগোল্লা (Rasogolla)আগেই স্বীকৃতি পেয়েছে, এবার গুপো সন্দেশ (Gupo Sandesh)খেতাব জিততে চলেছে । শোনা যাচ্ছে গুপ্তিপাড়ার (Guptipara) গুপো সন্দেশের গবেষণাপত্র প্রস্তুত হয়ে গিয়েছে। নাগ পরিবার এই সন্দেশ তৈরির জন্য বিখ্যাত। হাওড়া-কাটোয়া শাখায় প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত গুপ্তিপাড়া, সেখানকার সন্দেশের মহিমা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এবার জি আই (GI) স্বীকৃতি পেলে বাংলার মুকুটে যে নতুন পালক যুক্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বলাগড়ের নৌকাশিল্পের জিআই স্বীকৃতির জন্য আগেই সমস্ত গবেষণালব্ধ তথ্য সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এবার সন্দেশের স্বীকৃতি নিয়েও আশায় বুক বাঁধছেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, শ্রেয়সা পাল, সৌমেন দেশি, সন্দেশের কারিগর বিশ্বজিৎ নাগ ও মিন্টু ব্যাপারীরা। সমিতি গঠনের কাজ আটকে থাকার জন্য কিছুটা দেরি হয়েছিল এই গবেষণাপত্র প্রকাশে। গুপ্তিপাড়ার বিখ্যাত সন্দেশের আনুমানিক বয়স ঠাওর করতে পারছেন না কেউই। শীতকালে এই সন্দেশে নতুন গুড় মিশিয়ে তার স্বাদেবদল করা হয় যেটা মিষ্টিপ্রেমী মানুষের বড্ড প্রিয়। পূর্বে বহু অনুষ্ঠানবাড়িতে এই সন্দেশ দিয়ে অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করা হত। সন্দেশের স্বাদে অভিনবত্ব আনার জন্য ব্যবসায়ীরা সারা বছর ধরে খেজুরের গুড় জমা করে রাখতেন। ছানা থেকে জল ছেঁকে নিয়ে সন্দেশ তৈরি করার ক্ষেত্রে গুড়ের সঠিক পরিমাণ এই মিষ্টির বিশেষত্ব বহন করে। এখন সেই মিষ্টি জি আই স্বীকৃতি কবে পাবে সেই আশায় দিন গুনছেন গুপ্তিপাড়ার মানুষ।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...