Sunday, May 17, 2026

পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিসিআইয়ের, ৩১ মার্চ থেকে শুরু আইপিএল

Date:

Share post:

চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মাঠে নামছে। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি হবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আইপিএলেও গত বারের মতো দুইটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-তে পাঁচটি দল হল— মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ বি-তের পাঁচটি দল হল— চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স।

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্য হবে। ২১ মে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা এবং ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।

মোট ১২টি মাঠে হবে এ বারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হল— আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...