Thursday, May 28, 2026

Entertainment : বলি স্টার আয়ুষ্মানের মুকুটে নয়া পালক , উচ্ছ্বসিত ‘ভিকি ডোনার’

Date:

Share post:

একের পর এক সিনেমায় দর্শকের মনে প্রত্যাশা বাড়িয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) । এবার এক নতুন দায়িত্ব তাঁর কাঁধে। ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর (National Ambassador of Child Rights) হিসেবে নিযুক্ত করা হল অভিনেতাকে। শনিবারই এই ঘোষণা করে ইউনিসেফ কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

সাধারণ গল্পে কমার্শিয়াল নায়ক মতো অভিনয় করতে চাননি আয়ুষ্মান। বিত*র্কিত গল্প চিত্রনাট্যে কাজ করে আজ দর্শকের মনে বিশেষ জায়গা করেছেন এই অভিনেতা। এবার পালা শিশুদের জন্য কিছু করার। সূত্রের খবর প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য এবার আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ।

নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য তাঁর উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের। ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সে সম্পর্কে তিনি খুবই আবেগপূর্ণ। অভিনেতার অনুরাগীরা মনে করছেন এই এক বড় দায়িত্ব প্রাপ্তি যা যথাযোগ্য মর্যাদায় পালন করবেন সুপারস্টার।

 

Related articles

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...