Thursday, June 4, 2026

ন্যায় বিচার পাবই: বিক্ষোভ মঞ্চ থেকে কীসের জোরে বললেন প্রেম কুমারের বাবা!

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন আমরা ন্যায় বিচার পাবই।” রবিবার, দিনহাটার (Dinhata) ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ির কাছে তৃণমূলের (TMC) বিক্ষোভ সমাবেশের মঞ্চে বসে এই মন্তব্য করলেন বিএসএফের (BSF) গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের বাবা শিবেন বর্মন।

২৪ ডিসেম্বর দিনহাটা মহকুমার গিতালদহের ভারবান্দা গ্রামে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ২৩ বছরের প্রেমকুমারের। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ি এলাকায় তাঁর বাড়ির পাশে বিক্ষোভ সমাবেশ করে জেলা তৃণমূল। এদিন সেই বিক্ষোভ মঞ্চে তৃণমূল নেতৃত্বর পাশে উপস্থিত ছিলেন প্রেমকুমার বর্মনের বাবা শিবেন ও দাদা সুকুমার বর্মন। মঞ্চে বসে শিবেন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। আমরা ন্যায় বিচার পাবই। সে কারণে আমরা এই অবস্থান বিক্ষোভে এসেছি।”

কয়েকদিন আগেই কোচবিহারে সমাবেশ করতে গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) প্রেম কুমারের পরিবারকে মঞ্চে ডেকে নেন। নিহত যুবকের মায়ের চোখের জল মুছে দেন নিজের রুমাল দিয়ে। জানান, “আমি এর শেষ থেকে ছাড়ব। যতদূর যেতে হয় যাব”। অভিষেকের ডাকেই এদিন তৃণমূলের পক্ষ থেকে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন হয়।

আরও পড়ুন- সিঙ্গুরে সমবায় নির্বাচনে সবুজ ঝড়, ৫৭ আসনের কটা গেল তৃণমূলের ঝুলিতে!

 

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...