Sunday, May 17, 2026

অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুযোগ সুবিধা দেওয়া বন্ধ হোক, মত প্রাক্তন সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

অবসরের পর বিচারপতিদের সবরকম সুযোগ সুবিধা বন্ধ করা হোক। এই দাবিতেই সরব হলেন সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক গুপ্ত(Dipak Gupta)। তাঁর দাবি এই সুবিধা দেওয়া বন্ধ হলেই স্বাধীনভাবে কাজ করতে পারবে দেশের বিচার বিভাগ। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নাজিরকে(S Abdul Najir)। এই প্রেক্ষিতেই এমনটা জানালেন বিচারপতি গুপ্ত।

বিচারপতি নিয়োগ সংক্রান্ত এক আলোচনাসভায় দীপক গুপ্ত বলেন, “আদালতের বিচারপতি ও বিচারকদের জন্য অবসরের পর একাধিক সুযোগসুবিধার ব্যবস্থা রয়েছে। তবে এগুলি বন্ধ করে দেওয়া উচিত। কারণ স্বাধীন বিচারব্যবস্থার সঙ্গে একেবারেই খাপ খায় না এই ব্যবস্থা। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব বিচারকদেরই। তাই মেরুদণ্ড বিকিয়ে না দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে তাঁদের।” শুধু তাই নয় দীর্ঘ দিন ধরে চলতে থাকা কলেজিয়াম বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন দীপক তিনি বলেন, “বিচারবিভাগের সঙ্গে কেন্দ্রের সংঘাত অত্যন্ত বিপজ্জনক। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতেই পারবেন না যোগ্য বিচারকরা।”

উল্লেখ্য, ঐতিহাসিক রাম মন্দির মামলার অন্যতম বিচারপতি এস আবদুল নজির তাঁর অবসরের ৪০ দিনের মাথায় কেন্দ্রের তরফে পুরস্কার পেয়েছেন। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে তাঁকে নিয়োগ করেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এপ্রসঙ্গেই দীপক গুপ্তর মত, সংবিধান রক্ষা করতে বিচারপতিদের সুবিধা দেওয়া বন্ধ করতে হবে সরকারকে। সরকারের তরফে এইরকম সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না বিচারকরা।

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...