Sunday, May 17, 2026

বাবার জন্য অবিশ্বাস্য কাণ্ড ঘটাল মেয়ে ! ইতিহাস গড়লেন কেরলের কিশোরী

Date:

Share post:

যে কোনও মেয়ের কাছেই বাবা তাঁর প্রথম হিরো। বাবার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে সন্তান। এরকমই এক নজিরবিহীন ঘটনা ঘটল কেরলে (Kerala)। বাবার জন্য নিজের লিভারের একাংশ দান (Liver Donations) করেছেন কেরলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া দেবানন্দা (Debananda)। তাঁর বাবা লিভারের সমস্যায় ভুগছিলেন। বাবাকে সুস্থ করতে গত ৯ ফেব্রুয়ারি নিজের লিভারে একাংশ দান করেছে দেবানন্দা। ইতিহাস সৃষ্টি করেছেন কিশোরী, এমনটাই মত চিকিৎসক মহলের একাংশের।

অঙ্গদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে একজন মানুষ সুস্থভাবে জীবন যাপন করার সুযোগ পায়। দেশের আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বা ১৮ বছর বয়স না হলে অঙ্গদান করা যায় না। তাই ৪৮ বছর বয়সি প্রতীশ লিভারের সমস্যায় জর্জরিত জেনেও কিছু করতে পারছিলেন না নাবালিকা কন্যা। চিকিৎসকেরা ক্যানসারের সম্ভাবনারও কথাও আশঙ্কা করেন। উপযুক্ত দাতার অভাবে প্রতীশ কন্যা দেবানন্দা ঠিক করেন তিনিই লিভারের একাংশ দান করবেন বাবাকে।

আইন অনুযায়ী তার বয়স অঙ্গদানের উপযুক্ত ছিল না বলে প্রাথমিক ভাবে কিছুটা নিরাশ হতে হয় কিশোরীকে। কিন্তু স্কুলপড়ুয়া চেষ্টার কোনও ত্রুটি রাখতে চায়নি। শেষমেশ কেরল হাইকোর্ট থেকে বিশেষ অনুমতি পেয়ে তিনি বাবাকে অঙ্গদান করেন। কিশোরী দেবানন্দার কৃতিত্বকে কুর্নিশ জানাতে অস্ত্রোপচারের সব খরচ মকুব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ হয়ে উঠুন বাবা, এখন এই প্রার্থনাই করে চলেছেন দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...