Sunday, May 17, 2026

Entertainment : রাতে ঘুমোতে দেন না অভিমন্যু, বেডরুম সিক্রেট ফাঁস মানালির!

Date:

Share post:

সেলেবদের জীবনের নানা কাহিনী মিডিয়ার (Media) দৌলতে এখন সহজেই প্রকাশ্যে চলে আসে। এতে মাঝে মধ্যেই অস্বস্তির মধ্যে পড়তে হয় তারকাদের। সেইরকম ঘটনা ঘটল তারকা জুটি মানালি দে ও অভিমন্যু মুখোপাধ্যায়ের (Manali Dey & Abhimanyu Mukherjee) সঙ্গে। সপ্তকের সঙ্গে দাম্পত্য ভেঙে যাওয়ার পর পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু অভিমন্যু। সেখান থেকেই নতুন করে পথ চলা শুরু। বিবাহিত জীবনের নানা সুখের মুহূর্তের ছবি মাঝে মধ্যেই শেয়ার করেন তারকা দম্পতি। এবার সেই সম্পর্কেও শোনা গেল অভিযোগের সুর। অভিমন্যু নাকি প্রতি রাতে ঘুমোতে দেন না তাঁর স্ত্রীকে । এমন অভিযোগ করলেন টলি অভিনেত্রী মানালি (Tolly Star Manali)।

লকডাউনে বিয়ে করেন মানালি- অভিমন্যু। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই নিজেদের ভবিষ্যৎ স্বপ্নের পথে পা বাড়িয়েছিলেন দুজন। এবার নিজের বেডরুমের সিক্রেট ফাঁস করলেন মানালি নিজেই। বললেন কোনও ভাবেই রাতে তাঁকে সুস্থ ভাবে ঘুমোতে দেন না তাঁর স্বামী। দিনে তো বটেই এমনকি রাতেও মানালিকে মাস্ক পরে থাকতে হয় শুধুমাত্র বরের জন্য। তবে মুখে নয়, রাতে মানালি চোখে মাস্ক পরেন। আসলে অভিমন্যুর অভ্যাস বেশিক্ষণ পর্যন্ত জেগে টিভি দেখা। তাতেই ঘুমোতে বেশ অসুবিধে হয় মানালীর। সেই কারণেই চোখে মাস্ক পরা ছাড়া কোনও অন্য কোনও উপায় নেই অভিনেত্রীর।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...