Tuesday, April 28, 2026

SFI-এর বিক্ষো*ভে ধু*ন্ধুমার কলেজ স্ট্রিট, রাজনৈতিক সৌজন্য TMCP-এর

Date:

Share post:

অশান্ত হল কলেজ স্ট্রিট, ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)ক্যাম্পাসে। সপ্তাহের প্রথম ব্যস্ত দিনে এসএফআই-এর (SFI)কর্মসূচিতে নাকাল সাধারণ মানুষ। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা কলেজ স্ট্রিটকে (College Street)অবরুদ্ধ করে অশান্তি তৈরির চেষ্টা বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এদিন বিশ্ববিদ্যালয়ে (University of Calcutta) গেট আটকে এসএফআইয়ের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গেট ভেঙে ভেতরে প্রবেশ করে SFI-এর মিছিল। এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন TMCP- এর সদস্যরা। পুরোপুরি রাজনৈতিক সৌজন্য বজায় রাখে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে (CU) টার্গেট করল এসএফআই। ক্যাম্পাসে দাঁড়িয়ে সেই ছাত্রভোটের দাবিতে সরব হন এসএফআই সদস্য়রা। অশান্তি তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূল ছাত্র সংসদের দাবি, এই মুহূর্তে ভোট হলে বামেদের হারিয়ে কলকাতার প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল জিতবে। পাশাপাশি এই মিছিলকে অধিকাংশ পড়ুয়াই সমর্থন করে না বলেই জানান TMCP-এর সদস্যরা। তাঁরা জানান ক্য়াম্পাসের পড়ুয়াই নয় এমন লোকজনকে নিয়ে মিছিল করেছে বাম ছাত্র সংগঠন।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...