Tuesday, February 3, 2026

বুধে মেঘালয়ে পা রাখছেন মমতা-অভিষেক

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতকে পাখির চোখ করে কোমর বেধেছে তৃণমূল(TMC)। আর সেই লক্ষ্যে দফায় দফায় মেঘালয়ে(Meghalaya) জনসভা করে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের পাশাপাশি এবার মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তৃণমূল সূত্রের খবর, আগামী ২২ ফেব্রুয়ারি বুধবার মেঘালয় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর সঙ্গী হবেন অভিষেকও।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ি সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবার শিলিগুড়িতে রাত্রিবাস করে বুধবার সকালে তিনি রওনা দেবেন মেঘালয়ের উদ্দেশ্যে। জানা গিয়েছে, বুধবার দুপুর ১ একটা নাগাদ মেঘালয়ের রাজাবালায় নিকিকোনা টিলাপাড়া ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, মেঘালয়ের শাসকদল এনপিপি-র ব্যাপক দুর্নীতি ও দীর্ঘ বছরের অনুন্নয়নকে পিছনে ফেলে বাংলার মডেলকে হাতিয়ার করে মেঘরাজ্যের বাসিন্দাদের মনজয় করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বাংলার জনপ্রিয় প্রকল্পগুলিকে তুলে ধরা হচ্ছে মেঘালয়ের মানুষের কাছে। দলীয় প্রার্থীদের সমর্থনে একনাগাড়ে সেখানে জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার মেঘালয়ে সভা সেরে সদ্য রাজ্যে ফিরেছিলেন অভিষেক। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের মেঘালয় সফরে অভিষেক।

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...