Friday, June 5, 2026

বিশ্বকাপে রোনাল্ডো-কোচ বিতর্ক, কি ছিল পরিস্থিতি? মুখ খুললেন দলের সতীর্থ

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপের সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গে মত বিরোধ সামনে আসে। বিশ্বকাপের মতন হাইভোল্টেজ ম‍্যাচে রোনাল্ডোকে বসিয়ে প্রথম একাদশ সাজান ফের্নান্দো। তারপর কোচের সঙ্গে রোনাল্ডো একের পর এক বিতর্কের কথা শোনা যায়। যদিও সেই নিয়ে রোনাল্ডো বা স্যান্টোস কেউ মুখ খোলেননি। যা জানতে চেয়েছিল গোটা ফুটবল বিশ্ব। আর এবার সেই বিষয়ে নিয়ে মুখ খুললেন রোনাল্ডোর সতীর্থ রিকার্ডো কার্ভালহো। তিনি বলেন, সেই সময় পরিস্থিতি খুব জটিল ছিল।

এক সাক্ষাৎকারে রিকার্ডো কার্ভালহো বলেন,” পরিস্থিতি খুব জটিল ছিল। তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ওর সমস্যা শুরু হয়ে গিয়েছিল। বিশ্বকাপে মতন একটা ম্যাচে কোচ ওকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন। তাতে ওর রেগে যাওয়া স্বাভাবিক। কারণ, কোনও ফুটবলারই বেঞ্চে বসে থাকতে চায় না।”

সেই সময় শোনা যায় দল ছেড়ে বেড়িয়ে আসতে চেয়েছিলেন সিআরসেভেন। এই নিয়ে মুখ খোলেন কার্ভালহো। তিনি বলেন,” কোচের সিদ্ধান্ত মেনে নিতে না পারলেও রোনাল্ডো কোনও দিন দল ছেড়ে যাওয়ার হুমকি দেননি। রোনাল্ডো ক্ষুব্ধ ছিল। কিন্তু ও সব সময় দলের পাশে ছিল। অন্য কেউ গোল করলে রোনাল্ডোও সবার সঙ্গে উল্লাস করেছে। ওর সমস্যা কোনও দিন দলের উপর পড়তে দেয়নি।”

আরও পড়ুন:মহামেডানের নতুন কোচ মেহরাজউদ্দিন

 

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...