Saturday, May 16, 2026

কী হবে কলকাতার ট্রামের ভবিষ্যৎ, বড় সিদ্ধান্ত সরকারের

Date:

Share post:

কলকাতার (Kolkata) ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে ট্রাম। ১৮৭৩ সালে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রা পথের দৈর্ঘ্য ছিল প্রায় ৩.৯ কিলোমিটার। কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা (Tram Service in Kolkata) শুরু করে। দেখতে দেখতে প্রায় ১৫০ বছর কেটে গেল। এবার কি ট্রামের সফর শেষ হতে চলেছে? বেশ কিছুদিন ধরেই এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কলকাতা তথা রাজ্যবাসীর মনে। এবার জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার (Government of West Bengal)। কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই, স্পষ্ট ভাবে জানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

মঙ্গলবার অধিবেশনের শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানতে চান। তিনি বলেন ট্রাম কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত। সাম্প্রতিককালে জানা যাচ্ছে সরকার ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। অন্তত কয়েকটি রুটে যাতে ট্রাম চালানো যায় সে ব্যাপারে অধ্যক্ষ সরকারের কাছে আবেদন জানান। অধ্যক্ষকে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, মেট্রো রেলের কাজ ও অন্য কিছু কারণে কয়েকটি রুটে ট্রাম চলাচল বন্ধ করা হয়েছে। যে রুটগুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে। যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে। সরকার বিষয়টি দেখছে। পরিবহন দফতর সূত্রে খবর আগে শহর কলকাতায় ৪১টি রুটে ৭৬ কিলোমিটার জুড়ে ট্রাম পরিষেবা পাওয়া যেত। তবে এখন তা কমে মাত্র দু’টি রুটে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে ট্রাম চলাচল করে। ঐতিহ্য ধরে রাখতে সরকার আগামী দিনে চারটি রুটে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...