Sunday, May 17, 2026

সফল শো শেষে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অরিজিৎ !

Date:

Share post:

১৮ তারিখ, শনিবার সন্ধ্যায় বেশিরভাগ কলকাতাবাসীর ডেসটিনেশন ছিল অ্যাকোয়াটিকা (Aquatica)। উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়ে আয়োজকদের। সাড়ে ৬ টা থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত মঞ্চ মাতিয়েছেন মুর্শিদাবাদের ছেলেটা। হেমন্ত মুখোপাধ্যায়-মান্না দে থেকে মহীনের ঘোড়াগুলি কিংবা ফসিলসের গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তারপরেও কেন ‘না-খুশ’ শিল্পী? সমাজমাধ্যমে নিজেই ফাঁস করলেন সেই কথা। ভাষা দিবসের ঠিক পরের দিন বিনম্র স্টাইলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শহর কলকাতাকে উদ্দেশ্য করে কয়েকটি লাইন লিখলেন অরিজিৎ সিং (Arijit Singh)। একদিকে ধন্যবাদ জানালেন অনুরাগীদের আর অন্যদিকে নিজের বিরক্তির কথা তুলে ধরলেন তিলোত্তমার কাছে।

অরিজিৎ সিং শোয়ের সাফল্যের পরেও খুশি নন। কিছু বিতর্কের জবাব মঞ্চেই দিয়েছেন, নিজের মন খারাপের কথাও তাই সবার সামনেই তুলে ধরলেন। কী লিখেছেন গায়ক?
“কলকাতা, আমি দুঃখিত যে আপনাকে আপনার গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে যেতে হয়েছিল (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে অক্ষম ছিল) । আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক এত লোকের সাথে খারাপ ব্যবহার করেছে যেন তাঁদের এসব করার অধিকার আছে !! আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য প্রয়োজনীয় সাহায্য পাইনি (এটি অনেকের কাছে নতুন ছিল)। দুঃখিত যে আপনাকে নিজেই এই সন্ধান করতে হয়েছে। কিন্তু তবুও তুমি যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছ আমি ধন্য। আমার হৃদয় জোড়া ভালবাসা। আমি চেষ্টা করব নেক্সট টাইম এর থেকে বেশি ভাল এক্সপেরিয়েন্স যাতে দিতে পারি। সবাই ভাল থেকো।”

গায়কের পোস্ট থেকে এটা স্পষ্ট যে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। যদিও কলকাতার মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...